অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পবিত্র আশুরা ২৯ জুলাই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-07-2023 02:40:44 am

দেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী ২৯ জুলাই (১০ মহররম) শনিবার পবিত্র আশুরা পালিত হবে।


মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।


ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২০ জুলাই থেকে মহররম মাস গণনা শুরু হবে।


সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য আশুরার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৃষ্টির শুরু থেকে মহররমের ১০ তারিখ অসংখ্য ঘটনার সাক্ষী। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে আশুরার দিনে। তবে ঐতিহাসিক কারবালার ময়দানের ঘটনা আশুরাকে শোকাবহ করে তুলেছে।


আমাদের দেশে সাধারণত শোকের আবহেই পালিত হয় আশুরা। এদিন সরকারি ছুটি থাকে। শিয়া সম্প্রদায় এদিন তাজিয়া মিছিল বের করে। ধর্মপ্রাণ মুসলিমরা এদিন রোজা রাখেন এবং বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে কাটান। 

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

৩৭ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৩৯ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৯১ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে