প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

বিমসটেকে জরুরি ত্রাণ তহবিল গঠনের প্রস্তাব বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-07-2023 04:58:04 am

আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে অভিন্ন উদ্বেগ থেকে পরিত্রাণে বিমসটেকের মধ্যে একটি জরুরি ত্রাণ তহবিল গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ। প্রস্তাবের পক্ষে কারণ হিসেবে মহামারি, প্রাকৃতিক এবং মানবিক সংকটের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলার কথা তুলে ধরা হয়েছে।


সোমবার (১৭ জুলাই) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিটে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমন প্রস্তাব দেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম রিট্রিটে জোটটির সদস্য রাষ্ট্রের সব পররাষ্ট্রমন্ত্রী এবং বিমসটেকের মহাসচিব উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রীরা জোটটির কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক উদ্বেগ নিয়ে মতবিনিময় করেন। তারা সদস্য রাষ্ট্রগুলোর বিশিষ্ট ব্যক্তিদের গ্রুপ গঠন এবং নিয়মিতভাবে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের রিট্রিট আয়োজনে গুরুত্ব দেন।


প্রতি বছর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিট আয়োজনে সম্মত হন।


ড. মোমেন বিমসটেকে আসিয়ান মানবিক সহায়তা কেন্দ্রের (এএইচএ) অনুরূপ প্রতিষ্ঠান তৈরির কথা তুলে ধরেন। মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের জন্য তিনি ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট সিস্টেম প্রবর্তনের ওপর জোর দেন। এছাড়া মোমেন বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তি সমাপ্তি, নার্সিং এবং পর্যটনের সর্বোত্তম অনুশীলনের ওপর জোর দেন।


পররাষ্ট্রমন্ত্রী প্রবৃদ্ধি ও উন্নয়ন টেকসই করতে বিমসটেক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক ভূমিকা তৈরির কথাও বলেন। এছাড়া তিনি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ অবস্থান, মাদক ও মানব পাচার নিয়ে জোটের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন।


বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিটের সাইডলাইনে ড. মোমেন ভারত, থাইল্যান্ড, মিয়ানমার এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

আরও খবর