ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

জগন্নাথপুরের আঞ্চলিক মহাসড়কে বেইলি সেতুতে যান চলাচল বন্ধ' দুর্ভোগের শিকার সাধারনজনগণ

সুনামগঞ্জের জগন্নাথপুরের আঞ্চলিক মহাসড়কে একটি সেতুর একপাশের পাটাতন খুলে গেছে। এছাড়া সেতুর নিচের দিকে স্টিলের পাত ভেঙে ঝুলে আছে। দুর্ঘটনা এড়াতে ও সর্তকতার জন্য ক্ষতিগ্রস্ত স্থানে একটি খুঁটিতে লাল চিহৃ দিয়ে রাখলেও ভারী যানসহ সব ধরণের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।


রবিবার পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাড়কের জগন্নাথপুরের ইছগাঁও নামক এলাকায় কাঁটাগাঙ্গের ওপর নির্মিত বেইলি সেতুতে এমন অবস্থা দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সেতুর একপাশের একটি পাটাতনের নাট খুলে গেছে। সেই সঙ্গে সেতুর নিচের দিকে স্টিলের পাত ভেঙে ঝুলে আছে, স্থানীয় লোকজন ওই ক্ষতিগ্রস্ত স্থানে লাল কাপড় টানিয়ে রেখেছেন সর্তকতার জন্য। কিন্তু ব্যস্ততম এই সেতু দিয়ে সব ধরণের যান চলাচল করছে, ক্ষতিগ্রস্ত স্থানে মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি, এমনকি সংশ্লিষ্ট কাউকেই দেখা যায়নি।


ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গতকাল সকালের দিকে সেতুর পাটাতন ভেঙে পড়ে। সেতুটি সরু হওয়ার কারণে এমনিতেই প্রচন্ড যানজট সৃষ্টি হয়। এরমধ্যে কিছু দিন পরপর পাটাতন খুলে দেবে যাওয়া ও সেতুর সংযোগ সড়কেও গর্ত সৃষ্টি হয়ে প্রায় সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। 


ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়  জগন্নাথপুর সহ জেলা বাসিকে। এলাকাবাসীও সড়ক জনপথ অধিদপ্তর সূত্রে জানাযায়, গত বছরের নভেম্বর মাসে সিলেট বিভাগের দীর্ঘতম রানীগঞ্জ সেতু সহ সড়কের আটটি সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা  উদ্বোধনের মাধ্যমে সড়ক দিয়ে সরাসরি রাজধানীর সঙ্গে যোগাযোগ শুরু হয়।


এ সড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে ৫২ কিলোমিটার কম দূরত্বে রাজধানীতে যাতায়াত করা যায়। সড়কের ভবভমি ও কাটাগাঙ্গের ওপর দুটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক দিয়ে প্রায়ই যান চলাচল বিঘ্ন ঘটে। জগন্নাথপুর উপজেলা পরিবহন শ্রমিক নেতা নিজামুল করিম জানান, আঞ্চলিক এ মহাসড়ক চালুর পর থেকে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। বড় বড় পরিবহনের সব কোম্পানির বাস সার্ভিস ছাড়াও এ সড়ক দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য জগন্নাথপুর তথা জেলা শহরে আসছে।


কাটাগাঙ্গের সেতুটি জোড়াতালি দিয়ে চালুর কারণে প্রায়ই যান চলাচল বিঘ্ন হয়, দ্রুত নতুন সেতু নির্মাণ দরকার। জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরাম আহ্বায়ক নুরুল হক বলেন, ৫২ কিলোমিটার কম দূরত্বে সুনামগঞ্জবাসীকে রাজধানীতে যাতায়াত করার সুযোগ মাত্র একটি বেইলি সেতুর কারণে বিঘ্ন হচ্ছে। ঝুঁকি নিয়ে কাটাগাঙ্গের সেতুটি পার হতে ভয় করে। তিনি বলেন, প্রায়ই পাটাতন খুলে নদীতে পড়ে যায়। রবিবার সকাল থেকে পাটাতন খুলে যান চলাচল বন্ধ হয়ে যায়। 


সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, সুনামগঞ্জ -জগন্নাথপুর -আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের দুই বেইলি সেতুর মধ্যে ভমভমি বাজার এলাকার বেইলি সেতুর সাড়ে আট কোটি টাকা ব্যয়ে দরপত্র প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হয়েছে।


কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুতে নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রবিবার সেতুর পাটাতন খুলে যাওয়ার খবর পেয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag
আরও খবর


6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে