অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আজ জি-২০ ইভেন্টে যোগ দিতে ভারতের গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়েছে।
জি-২০ দেশগুলোর মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সাথে দুই দিনের অনুষ্ঠানটি ১৭-১৮ জুলাই গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জি-২০ এর সদস্য না হলেও আয়োজক দেশ ভারত বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘অতিথি দেশ’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
এই দেশগুলো জি-২০ শীর্ষ সম্মেলনের বিভিন্ন সভা ও ইভেন্টে অংশ নেবে।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ‘অতিথি দেশ’ হিসেবে এই জি-২০ ইভেন্টে অংশগ্রহণ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনের এই বৈঠকে অর্থমন্ত্রী বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য পদক্ষেপ ও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন।
এছাড়া তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
৪ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৬ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
১৮ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে