নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন

চাল রফতানি বন্ধ করতে পারে ভারত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-07-2023 10:17:29 pm

প্রতীকী ছবি

বিদেশে চাল রফতানি বন্ধ করে দিতে পারে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার এখন পরিকল্পনা নিচ্ছে বাসমতী নয় এমন চাল যাতে বিদেশে রফতানি আপাতত বন্ধ করে দেয়া যায়। 


গতকাল বৃহস্পতিবার ( ১৩ জুলাই) বার্তাসংস্থা ব্লুমবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।  


প্রতিবেদনে বলা হয়, সামনেই ভারতের লোকসভা নির্বাচন। তার আগে চালের দাম বেড়ে গেলে মহা সমস্যায় পড়ে যাবে ক্ষমতাসীন দল। সেকারণে একেবারে সতর্ক হয়ে পা ফেলতে চাইছে বিজেপি সরকার। চাল রফতানি করতে গিয়ে যদি দেশের চালের ঘাটতি দেখা যায় তবে স্বাভাবিতকভাবেই দাম বেড়ে যেতে পারে। এতে সমস্যায় পড়বেন আমজনতা। সেকারণেই এবার নয়া সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। 


সূত্রের খবর, এবার উত্তরভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হয়েছে। এর জেরে চাল উৎপাদনে ক্ষতির মুখে পড়তে পারে দেশ। এরপর যদি চাল রফতানি করা হয় তখন সমস্যা আরও বাড়বে। সেকারণে চালের বাজারে দাম বৃদ্ধি রুখতে নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। 


ইকোনমিক টাইমস সূত্রে খবর, ২০২২ সালে ভারত প্রায় ৫৬ মিলিয়ন টন চাল বিদেশে রফতানি করেছিল। সব মিলিয়ে বিশ্বের ৪০ শতাংশ চাল ভারত রফতানি করে। 


রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিভি কৃষ্ণা রাও বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারত বিশ্বের অন্য়তম সস্তায় চাল সরবরাহকারী দেশ। তবে বর্তমানে নতুন সহায়ক মূল্য়ের জেরে চালের দাম বেড়েছে। সেকারণে অন্যান্য সরবরাহকারীরাও চালের দাম বৃদ্ধি করতে শুরু করেছে। 


এদিকে বিশ্বের প্রায় ৩ বিলিয়ন মানুষ চালের উপর নির্ভরশীল। আর এশিয়াতেই প্রায় ৯০ শতাংশ চাল উৎপাদিত হয়। 


উল্লেখ্য, গত বছরও ভারত ভাঙা চাল রফতানির ক্ষেত্রে লাগাম টেনেছিল। কার্যত নিষিদ্ধ করে দিয়েছিল এই ধরনের চাল রফতানি। সাদা ও ব্রাউন চাল জাহাজে করে পাঠানোর ক্ষেত্রে ২০ শতাংশ করও আরোপ করেছিল। 

আরও খবর