অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী সনগাঁও গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ২৪ গ্রেপ্তার ২


ঠাকুরগাঁওয়ের  বালিয়াডাঙ্গীর সনগাঁও গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ২৪ গ্রেপ্তার ২ । নিহত ব্যক্তির  স্ত্রী  অকিনা বেগম  ১৪ জনের নাম উল্লেখ্য ও ১০ জনকে অজ্ঞাতনামা   আসামি করে থানায় হত্যা মামলা করেন । মামলায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন আলমগীর চৌধুরী ও লুৎফর  রহমান চৌধুরী। দু'জন দুওসুও  ইউনিয়নের সনগাঁও গ্রামের হারেসুল চৌধুরীর ছেলে । গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি খাইরুল আলাম । মামলার অন্যান্য আসামিরা হলেন  নিহত ব্যক্তির বড় ভাই জাকির হোসেন চৌধুরী, আশরাফুল ইসলাম চৌধুরী, ইয়াসিন আলী , হারিসুল ইসলাম, শফিকুল ইসলাম, ফরিদ উদ্দিন, বেলাল উদ্দিন, অলিউর রহমান , রাইস উদ্দিন, দুলাল উদ্দিন, বর্ণালী, মনোয়ারা বেগম ও রুবিনা আক্তার । পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে ঘটনার দুই দিন পর মঙ্গলবার বিকেলে থানায় অভিযোগ দেন নিহত ব্যক্তির স্ত্রী অকিনা বেগম  । গত রবিবার রাতে জমি নিয়ে বিরোধের জেরে  তিন ভাই মিলে  কুপিয়ে জখম করে আরেক ভাই কামরুজ্জামান ওরফে পালানো চৌধুরীকে ( ৫০)।তাকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী অকিনা বেগম, ছেলে সারোয়ার চৌধুরী ও অন্তঃসত্ত্বা মেয়ে  উম্মে হাবিবা কলি। 

পরে পুলিশের সহায়তায় উদ্ধার করে দিনাজপুর  এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে পরদিন চিকিৎসাধীন অবস্থায়  কামরুজ্জামান ওরফে পালানু চৌধুরী  মারা যান ।

Tag
আরও খবর