ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

জগন্নাথপুরে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে জেলা পুলিশের উদ্যোগে ও জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ জুলাই ) দুপুর ১২টায় পৌরসভার হলরুমে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।


জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে ও এস আই সাব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন- পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।


পুলিশের পাশাপাশি জনগণকেও মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। এসময় তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।


বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জাহিদুর ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল কাউম মশাহিদ, বিজন কুমার দেব, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক শফিক, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক শংকর রায়, পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, ভয়েজ অব ইউকে জগন্নাথপুর ইউকে এর সাধারণ সম্পাদক মিনার আহমেদ মিনা।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম, মুহিবুর রহমান প্রমুখ।


অনুষ্ঠানে পুলিশের কাজে সহযোগিতা করার জন্য ভয়েস অব জগন্নাথপুর ইউকে এর অর্থায়নে একটি লেগুনা গাড়ি জগন্নাথপুর থানা পুলিশকে প্রদান করা হয়। এ উপলক্ষে পুলিশ সুপারের নিকট গাড়ির চাবি হস্তান্তর করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিনার আহমেদ মিনা।


Tag
আরও খবর


6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১৯ ঘন্টা ৫০ মিনিট আগে