জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঢাকা বিকেএসপিতে যোগ দিলো কুষ্টিয়ার উদীয়মান ক্রিকেটার উচ্ছ্বাস

ঢাকা বিকেএসপিতে যোগ দিলো কুষ্টিয়ার উদীয়মান ক্রিকেটার উচ্ছ্বাস

 বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির তৃণমূল ক্রীড়া প্রতিভা অন্বেষণ ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট ইভেন্টে দুই মাসের প্রশিক্ষণ নিতে ঢাকা বিকেএসপি’র প্রশিক্ষণ ক্যাম্পিং-এ যোগ দিলো কুষ্টিয়ার উদীয়মান ক্রিকেটার বাশার ক্রিকেট একাডেমি ও কুষ্টিয়া জেলা অনুর্ধ ১৪ দলের ক্রিকেটার আহসান রহমান উচ্ছ্বাস।

 মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা বিকেএসপিতে যোগ দেয় উচ্ছ্বাস। এর আগে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ-২০২৩ এর আওতায় ২১টি ইভেন্টে সারা বাংলাদেশে ৬৪ জেলা থেকে ১৭০ জন বালক এবং ২৫ জন বালিকা ক্রিকেটারের মধ্যে চান্স পায় উচ্ছ্বাস। এর মধ্যে প্রথম পর্যায়ে  এক মাসের ট্রেনিং শেষে ৭৫ জন বালক ও ১০ জন বালিকা দ্বিতীয় ট্রেনিং-এ উত্তীর্ণ করে। যার মধ্যে রয়েছে কুষ্টিয়ার এই উদীয়মান ক্রিকেটার উচ্ছ্বাস। 

আহসান রহমান উচ্ছ্বাস কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সত্যখবর মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসিবুর রহমান রিজুর ২য় পুত্র। আহসান রহমান উচ্ছ্বাস এর সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করছেন তার পরিবার। 

আরও খবর