যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

বিএনপি পেছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায় .....ড. সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে মরিয়া হয়ে পড়েছে। দেশ বিদেশে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করে নালিশ পার্টি হিসেবে মানুষের কাছে বিবেচিত হয়েছে। তিনি আরো বলেন, ৭৫’এর কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, জেলখানায় প্রবেশ করে জাতীয় ৪ নেতাকে গুলি করে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিলো।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে গরীব দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।  শনিবার বিকেলে কচুয়া উপজেলার পূর্ব বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ভিত্তিক সরকারের উন্নয়ন মূলক উঠান বৈঠক ও গরিব অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: ইসহাক সিকদারের সভাপতিত্বে ও ইটালি নাপোলি জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: সফিকুল ইসলাম সফিকের সার্বিক আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, আলী আক্কাস মোল্লা, হাবিব মজুমদার জয়, এম. আখতার হোসাইন মজুমদার, রেজাউল মাওলা হেলালসহ আরো অনেকে।

পরে প্রধান অতিথি ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার ি স্থানীয় গরীব-অসহায় পরিবারের লোকজনের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরন করেন।

Tag
আরও খবর