শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

অতিরিক্ত লবণ খেলে যেসব ক্ষতি হয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-09-2022 02:08:09 am

সংগৃহীত ছবি

◾ স্বাস্থ্য কথা ডেস্ক 


অনেকেই স্বাদের জন্য খাবারে অতিরিক্ত লবণ খান। যা মোটেই স্বাস্থ্যকর নয়। অতিরিক্ত লবণ খেলে ডিমেনশিয়ার মতো ব্রেন ডিজিজসহ অন্যান্য অনেক শারীরিক জটিলতা দেখা দিতে পারে।


অতিরিক্ত লবণ খেলে যেসব ক্ষতি হয় তা এক নজরে দেখে নিন।


▪️উচ্চ রক্তচাপের ঝুঁকি


অতিরিক্ত লবণযুক্ত খাবার রক্তচাপ বাড়াতে পারে। এমনটি হলে হার্টঅ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা বাড়ে। লবণে সোডিয়াম রয়েছে, এই খনিজের পরিমাণ রক্তে যত বাড়ে, তত পটাশিয়ামের পরিমাণ কমে। ফলে রক্তে ভেসেলের ওপর চাপ বাড়তে থাকে। যে কারণে রক্তচাপ বাড়তে শুরু করে।


▪️পাকস্থলীতে ক্যানসারের ঝুঁকি


শরীর লবণ বাড়লে হেলিকোব্যাকটার পাইলোরি নামের জীবাণুর মাত্রা বাড়ে। যা দেহের ভেতরে ব্যথা এতটাই বাড়িয়ে দেয় যে, পাকস্থলীর মারাত্মক ক্ষতি হয়। সেই সঙ্গে শরীরের এই অংশে ক্যানসারের কোষ জন্ম নেওয়ার শঙ্কাও বাড়ে। 


▪️হার্টের ক্ষতি


হার্টের কর্মক্ষমতা বাড়া বা কমা অনেকাংশেই নির্ভর করে রক্তচাপের ওপর। রক্তচাপ যদি বাড়তে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই হার্টের ওপর চাপ বাড়তে শুরু করে। যে কারণে স্বাভাবিকভাবেই করোনারি হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার শঙ্কা বাড়ে। সেই সঙ্গে বাড়ে হার্টঅ্যাটাকের শঙ্কাও।


▪️ওজন বাড়ে


দেশে ওবেসিটি সমস্যা বেড়েছে। যে কারণে ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্টের রোগ এবং ব্লাডপ্রেশারের মতো রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। শরীরে লবণের পরিমাণ বাড়লে তৃষ্ণাও বাড়ে।বর্তমানে অনেকে তৃষ্ণা পেলে পানির পরিবর্তে ঠান্ডাপানীয় খান। যে কারণে শরীরে ক্যালোরি প্রবেশ করে। যা ওজন বাড়িয়ে দেয়।


▪️আয়ু কমে


খেতে বসে যারা অতিরিক্ত লবণ খান, তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বেশি। গবেষণায় জানা গেছে, ৫০ বছর বয়সী যেসব পুরুষ অতিরিক্ত লবণ খান, তাদের প্রায় ২ দশমিক ২৮ বছর আয়ু কমে গেছে। নারীদের ক্ষেত্রে তা ১ দশমিক ৫ বছর।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৬ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৬ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে