নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

কচুয়ায় ইউপি চেয়ারম্যান মোঃ ইসহাক সিকদারের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা প্রত্যাহার

ইউপি চেয়ারম্যান মোঃ ইসহাক সিকদার

চাঁদপুরের কচুয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার করে নিয়েছেন সকল ইউপি সদস্যরা।গত ২ জুলাই রবিবার উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসহাক সিকদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত ভাবে অনাস্থা প্রকাশ করেন। পরে আবার মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগকারীদের মধ্যে ৯জন ইউপি সদস্য তাদের অনাস্থা প্রত্যাহারের আবেদন করেন।

এব্যাপারে ইউপি সদস্য রুহুল আমিন,ইসমাইল মোল্লাসহ কয়েকজন জানান, চেয়ারম্যানের সাথে বিভিন্ন কারনে আমাদের মতনৈক্য ছিলো। এ নিয়ে আমরা অভিযোগ দায়ের করি। কিন্তু বিষয়টি আমাদের উভয়ের মাঝে সমঝোতা হওয়ায় তা প্রত্যাহার করেছি।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসহাক সিকদার জানান, আমি ঈদের আগ থেকে অসুস্থ রয়েছি। ফলে মেম্বারদের সাথে যোগাযোগের কিছুটা দুরত্ব সৃষ্টি হয়েছে। এর ফলে তারা মান অভিমান করে ইউএনও’র কার্যালয়ে একটি অভিযোগ দিয়েছে। সহসায় সকল মেম্বারদের নিয়ে মান অভিমান সমাধান করা হবে।

Tag
আরও খবর