আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রীড়াঙ্গনে সফলদের সংবর্ধনা প্রদান

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও জাতীয়, আন্তর্জাতিকভাবে সফল খেলোয়াড়, পরিচালক ও কোচদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (০১ জুলাই) বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামে বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। 


এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পাটগ্রামের প্রধান উপদেষ্টা রুহুল আমীন বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক-উল-আলম ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) নুরুল ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নজরুল ইসলাম, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট এবং অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডাঃ শাহ গোলাম নবী, পিবিআই রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত পাটগ্রামের ২ শ শিক্ষার্থীদের প্রত্যেককে ৪ হাজার টাকা করে এককালীন শিক্ষা বৃত্তি, ৫ জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়াও জাতীয়, আন্তর্জাতিকভাবে সফল পাটগ্রামের খেলোয়াড়, পরিচালক ও কোচদেরকে সংবর্ধনা দেওয়া হয়। 



আরও খবর