হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

আসুন সংশোধন হই, আইন মানার সংস্কৃতি গড়ে তুলি’ - চট্টগ্রামে ইলিয়াছ কাঞ্চন





  নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ রয়েছে। দুর্ঘটনা ঘটলে আমরা চালক, গাড়ি, রাস্তার দোষসহ শুধু অন্যের দোষগুলো তুলে ধরি। কিন্তু আমাদের কি দোষ তা কখনো ভাবিনা। দুর্ঘটনারোধে আমাদের কি কোনো দায়িত্ব নেই? নিজের জীবন বাঁচানোর জন্য পথচারী হিসেবে আমাদের কি কোন দায়িত্ব নেই? পথচারী হিসেবে নিজে যে ভুলগুলো করি, তা কখনো দেখতে চাই না। আমাদের উচিৎ নিজেদের ভুলত্রুটি গুলো খুজে বের করা এবং তা শুধরে নেয়া। তাই আসুন, আমরা আগে নিজেরা সংশোধন হই এবং আইন মানার সংস্কৃতি গড়ে তুলি।

রবিবার (২৫ জুন) দুপুরে  চট্টগ্রাম  নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় হোটেল জামান রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে সড়ক দুর্ঘটনারোধে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত ‘যত গতি, তত ক্ষতি’ শীর্ষক গাড়ি চালকদের সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।

সভাপতির বক্তব্যে এসএম আবু তৈয়ব বলেন, সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। এতে আমরা নিজেরা যেমন সড়কে নিরাপদ থাকব, তেমনি অন্য সবাই নিরাপদ থাকবে। আমাদের দেখতে হবে না রাস্তায় স্বজন হারানোর আহাজারি। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও যাত্রীদের মধ্যে বেশি সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং আইন-কানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে।

চট্টগ্রাম নগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চালকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন (বেলাল), চট্টগ্রাম হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক আরশাদ-উর-রহমান।

 এতে আরো উ’পস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিক্যাশন) মো. আমান উল্লাহ চৌধুরী, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. আসাদুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক জয়দাশ গুপ্ত, চট্টগ্রাম নগর কমিটির সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রিটন, নির্বাহী সদস্য ইয়াসিন আরাফাত কচি, অধ্যক্ষ শিমুল বড়ুয়া প্রমুখ।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪০ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৫ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে