'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন

অস্ত্র মামলায় কৃষককে ফাঁসানোর প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন



কুড়িগ্রামের রৌমারীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অস্ত্র মামলায় কৃষক আব্দুর রউফ মোল্লা (৪৫) কে ফাঁসিয়ে দেওয়ার প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 


শনিবার দুপুরের দিকে উপজেলার চরশৌলমারী বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার চরশৌলমারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মোল্লা, সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল হক মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হিরো, চরশৌলমারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, উলিপুর উপজেলার সাহেবেরআলগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল বারী মোল্লা।


বক্তারা বলেন, র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার কৃষক আব্দুর রউফ মোল্লা এলাকার চিহ্নিত মাদক কারবারিদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকে আইনশৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসল অপরাধীদের গ্রেপ্তার ও আব্দুর রউফ মোল্লাকে মামলা থেকে নি:শর্ত মুক্তি দেয়ার দাবি জানান তারা।


গত ৪ সেপ্টেম্বর সন্ধায় চরশৌলমারীর কলেজ পাড়া গ্রামে আব্দুর রউফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পরদিন রৌমারী থানায় সোপর্দ করে জামালপুর র‍্যাব-১৪। এসময় তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার দেশীয় শর্টগান, একটি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড শর্টগানের কার্তুজসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে প্রেস রিলিজ দেয় র‍্যাব।



আরও খবর