যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে ব্র্যাকের উদ্যোগে বিদেশ ফেরতদের পুন:একত্রীকরণ ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত


আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১ ঘটিকার সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৩নং কাউলীবেড়া ইউনিয়ন পরিষদে সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


এ উপলক্ষে কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া, চেয়ারম্যান ,কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ।


আজকের সফল কর্মশালার উপস্থিত সভাপতি তার বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উক্ত কাজের প্রশংসা করেন। এসময় তিনি স্যার ফজলে হাসান আবেদ কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। এছারাও বর্তমান কাউলীবেড়া ইউনিয়নের প্রবাসীরা যাতে ভালো থাকেন এবং যারা বিদেশ থেকে ফেরত এসেছে তাদেরকে সামাজিক ও আর্থিকভাবে পুনরেকত্রীকরণ এর জন্য তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।




এছাড়া ইউনিয়নের ইউ,পি সদস্য জবাব বাচ্চু শেখ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাজের প্রশংসা করেন। তিনি ইউনিয়নের সকল মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের ব্র্যাকের পাশে থেকে বিদেশ ফেরতদের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান করেন,এবং বলেন বিদেশ গমনের পূর্বে প্রতিটি ব্যাক্তি প্রাথমিক প্রশিক্ষন গ্রহন করলে বিদেশ গিয়ে বেশি উপার্জন সহজতর হয়।


এছাড়াও অভিবাসীদের বিষয় বিভিন্ন সতর্কবার্তা,করনীয় বিষয় ও ব্র্যাকের বিভিন্ন দিক উপস্থিত অতিথিদের মাঝে তুলে ধরেন,ব্র্যাকের মাইগ্রেশনের সেক্টর স্পেশালিষ্ট ইকোনোমিক রি- ইন্টিগ্রেশন ঝর্না আক্তার এমআরএসসি ফরিদপুর, ও উপজেলার দায়িত্বে থাকা ফিল্ড-অর্গানাইজার ফয়সাল আহমেদ ।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউলীবেড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের পুরুষ ও নারী মেম্বারগন, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক, সম্ভাব্য অভিবাসী,ইমাম,বিদেশ ফেরত অভিবাসী ও অভিবাসী পরিবারের সদস্যবৃন্দ


আজকের কর্মশালার মধ্যে দিয়ে এমআরএসসি ফরিদপুর ভাঙ্গা উপজেলার ৩নং কাউলীবেড়া ইউনিয়ন কর্মশালা সফলভাবে সম্পন্ন হলো।

আরও খবর