বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘির সান্তাহারে ১৪ বস্তা ভিজিএফের চাল জব্দ

ভিজিএফের জব্দ করা চাল

আদমদীঘি উপজেলার সান্তাহারে ঈদুল আযহা উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা ভিজিএফের ১৪ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার (২১ জুন) বেলা ১২ টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা সান্তাহার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন।   

ভ্রাম্যমান আদালত সুত্রে বলা হয়, বুধবার সকাল থেকে সান্তাহার পৌরসভা এলাকায় ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে সরকার প্রদত্ত ১০ কেজি করে ভিজিএফ‘র চাল বিনামূল্যে বিতরন করা হয়। দরিদ্র মানুষকে দেয়া চাল সান্তাহার নতুন বাজারের কয়েকটি দোকানে কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ভ্রাম্যমান আদালত ওই বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় নতুন বাজারে অবস্থিত চাল ব্যবসায়ী ইউসুফ আলীর দোকান থেকে নয় বস্তা এবং একই বাজারের অপু মন্ডলের দোকান থেকে পাঁচ বস্তাসহ মোট ১৪ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়। তবে দোকান মালিকদের কোন দন্ড দেওয়া হয়নি।

পরে জব্দ করা চাল মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

Tag
আরও খবর