চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

রেজা কিবরিয়াকে তুলোধুনো করলেন আসিফ নজরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-06-2023 08:36:41 am

এবার গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে তুলোধুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রেজা কিবরিয়ার তুমুল সমালোচনা করেছেন তিনি। সম্প্রতি গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের দ্বন্দ্ব নিয়ে এ সমালোচনা করেছেন ড. আসিফ নজরুল।


আসিফ নজরুল লিখেছেন, ‘গণঅধিকার পরিষদ নূরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান, হাসান মামুনদের ত্যাগ, সংগ্রাম আর সাহসে গড়ে ওঠা সংগঠন। এর উত্থান ও বিকাশে ড. রেজা কিবরিয়ার তেমন কোনো ভূমিকা নেই। তিনি কামাল হোসেনের দল থেকে চলে যেতে বাধ্য হয়ে অনেকটা নিঃসঙ্গ ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েন । এ অবস্থায় যে প্রত্যাশা থেকে, যে সম্মান দিয়ে দেশের তরুণ-যুবকদের নতুন প্রত্যাশার দল গণঅধিকার পরিষদে তাকে সর্বোচ্চ পদে আসীন করা হয়েছিল, তিনি তা পূরণ করতে ব্যর্থ হন।’


পোস্টে ড. আসিফ নজরুল বলেন, ‘আমি নিজে রেজা কিবরিয়াকে দলটির প্রতিষ্ঠা বর্ষিকীর অনুষ্ঠানে অনেকক্ষণ অতিথিদের অপেক্ষমাণ রেখে দেরি করে আসতে দেখেছি, দলের সাধারণ কর্মী এমনকি নেতাদের সাথে তার দূরত্ব দেখেছি, কিছু টক-শো ও অনুষ্ঠানে তার অরাজনৈতিক ও ইমম্যাচিউরড কথাবার্তা শুনে হতাশ হয়েছি।’


গণঅধিকার পরিষদে রেজা কিবরিয়া আনফিট ছিলেন উল্লেখ করে এই আইন বিশেষজ্ঞ আরও বলেন, ‘গতকাল নুরের পরিবারের প্রসঙ্গ তুলে তিনি যে অহমিকা প্রকাশ করেছেন তা নিচু মনেরও পরিচায়ক। তার জায়গায় রাশেদ খানকে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি করা সঠিক সিদ্ধান্ত।’


রেজা কিবরিয়াকে পরামর্শ দিয়ে আসিফ নজরুল বলেন, ‘রেজা কিবরিয়া, আপনি আত্নমর্যাদাবোধ নিয়ে নিজে নিজে একটা দল গড়ে তুলুন, প্রয়োজনে আপনার মতো বড় বড় পরিবারের সদস্যদের সাথে নিন। নুর-রাশেদদের রক্তে-ঘামে প্রতিষ্ঠিত দল, আখতার আর সিফাতের মতো আমার বহু ছাত্রের আত্নত্যাগে গড়ে ওঠা দল, গণঅধিকার পরিষদ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না আশা করি । আমি জানি কী নির্যাতন, কী নিপীড়ন সহ্য করে তারা আজকে এই জায়গাটায় এসেছে।’


‘নুররা যা বলে, তা সমালোচনার ঊর্ধ্বে নয়। তাদের ভুল-ভ্রান্তি থাকতেই পারে । আশা করব সেগুলো নিজেরা আলোচনা করে দূর করতে পারবেন। দেশের হাজারো তরুণের স্বপ্নের দল গণঅধিকার পরিষদ। আশা করি, এটি পূরণে যে দায়িত্ববোধ, দক্ষতা আর দেশপ্রেম প্রয়োজন তা তারা দেখাতে পারবেন’, যোগ করেন অধ্যাপক।


সবশেষে গণঅধিকার পরিষদের জন্য শুভ কামনা জানান ড. আসিফ নজরুল।

আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৭ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে