জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগের নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার আদমদীঘি উপজেলার কড়ই উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগে নারীসহ ৭জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা হয়েছে।


গত শনিবার আদমদীঘি থানায় উপজেলার চাঁপাপুর ইউপির বেজার গ্রামের ওই ছাত্রীর বাবা বাদি হয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আউশ্যাগাড়ী গ্রামের আবু সাইদ শাহার ছেলে শাকিল শাহা (২১), মনির শাহার ছেলে আব্দুল মজিদ শাহা (২৫) ও নুরজাহান বেগম (৪৫)সহ ৭জনকে আসামী করে এই মামলা দায়ের করেন। এদিকে পুলিশ ভিকটিম উদ্ধার কিংবা অপহরণকারিদের গ্রেফতার করতে পারেনি।


মামলা সূত্রে জানা যায়, আদমদীঘির বেজার গ্রামের ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার সময় ১নং আসামী শাকিল শাহা উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ছাত্রীর বাবা ওই ছেলের পরিবারকে জানালে তারা ক্ষিপ্ত হয়। এর এক পর্যায়ে গত ২৪ মে বিদ্যালয়ে যাবার পথে আদমদীঘির গাড়োহালী বুড়ার পুকুর নামক স্থানে পৌঁছিলে আসামীরা পরস্পর যোগসাজশে ছাত্রীর পথরোধ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত শনিবার (১৭ জুন) আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে। 


আরও খবর