শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

বিভাগীয় কর্মদক্ষতা স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেলেন লাখাইয়ের শ্রেষ্ঠ উপ- সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য।


১৭ জুন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেটের পাঁচ তারকা রোজ ভিউ হোটেল হলরুমে জাতীয় কর্মশালা -২০২৩ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, পরিচালক সরজমিনে উইং গিয়েই। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ডিএই সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোশারফ হোসেন খান, উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সকল জেলার উপ পরিচালক, গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রকল্পের মনিটরিং ও অন্যান্য কর্মকর্তারা,উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রদর্শনী ও গ্রুপের কৃষকসহ প্রায় ২৪৫ জন অংশগ্রহণকারী।লাখাই উপজেলার সফল তিনজন কৃষক যথাক্রমে লাখাই ইউনিয়নের মোঃ আব্দুর রউফ,করাব ইউনিয়নের মোঃ বাহার উদ্দিন ও মোঃ শফিউল আলম সুমনসহ অন্যান্য জেলা উপজেলায় সফল কৃষক, উপ-সহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসারদের মধ্য থেকে শ্রেষ্ঠ কৃষক ও কর্মকর্তাদের কে সন্মাননা ক্রেষ্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন। 


লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের কামালপুর গ্রামের কৃষক গ্রুপে প্রকল্পের আওতায় ভুট্টা ও চীনাবাদাম প্রদর্শনীর ভালো ফলন হয়েছে । পাশাপাশি উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এলাকার পতিত জমিতে ভুট্টা ও সরিষার আবাদে ব্যাপক সাফল্য এসেছে। কৃষকরা বলেন এলাকায় আগে এই দুটি ফসল কখনো করেনি এবং অনেক জমি পতিত থাকতো, তারা উপ -সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে পতিত জমিতে এই দুই ফসল উৎপাদন করে ভালো ফলন পেয়েছেন এবং অর্থনৈতিক সচ্ছলতা এসেছে বলে আজ অনেকেই স্বাবলম্বী। কৃষকরা সময়মতো বিনামূল্যে সরিষার বীজ পেলে আরো অনেকেই এগিয়ে আসবে। 


উপ- সহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য্য বলেন প্রকল্পের প্রশিক্ষণ ও বীজ সহায়তা পেলে অন্যান্য গ্রামেও পতিত জমি ও মৌসুমী পতিত জমি গুলো ব্যবহার করে ভুট্টা সহ বিভিন্ন কম খরচের এবং উচ্চ মূল্যের ফসল উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। তিনি পুরস্কার পাওয়ার ক্ষেত্রে প্রকল্পসহ ডিএইর উর্ধতন কর্তৃপক্ষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ মাঠ পর্যায়ের প্রানপ্রিয় কৃষকদের অবদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরস্কার ও সাফল্যে স্বীকৃতিতে বিদেশে গমনের সুযোগ পেলে আরো প্রতিযোগিতা ও উৎসাহ বাড়বে।

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৭ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে