যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার - এমপি এডভোকেট আব্দুল মজিদ খান

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-06-2023 12:23:27 pm



 কামরুল হাসান কাজল, স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ -২ আসনের মাননীয় সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজসহ নানা উপকরণ বিতরণ করছে। দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে। শেখ হাসিনার সরকার কৃষকদের সহায়তায় বদ্ধপরিকর। সরকার বিশ্বাস করে "কৃষক বাঁচলে দেশ বাঁচবে"। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি ইঞ্চি জমি আবাদ করতে হবে।শনিবার (১৭ জুন) বিকালে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/ মৌসুমে আমন প্রণোদনা কর্মসূচির আওতায় ৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার  ও বীজ বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

উপজেলা নির্বাহী অফিসার জনাব পদ্মসন সিংহ’র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃএনামুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজ্জমুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমুখ।এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষক কৃষানীবৃন্দ উপস্থিত ছিলেন।পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে জনপ্রতি ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেন।


Tag
আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে