কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

উন্নয়ন প্রকল্প নির্ধারণে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 03:03:03 pm

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বঙ্গভবনে পাবনা জেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপস্থাপনা প্রত্যক্ষ করার সময় তিনি এ নির্দেশনা দেন।


পাবনার সড়ক যোগাযোগ, পানি উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ ভৌত কাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প প্রস্তাবনা তুলে ধরেন।


এ সময় সব প্রকল্প একইসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে রাষ্ট্রপতি স্থানীয় প্রয়োজনীয়তা ও জনস্বার্থের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্পমেয়াদি প্রকল্পগুলো এখনোই বাস্তবায়ন করার নির্দেশ দেন।


রাষ্ট্রপ্রধান অন্যান্য মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করারও তাগিদ দেন তিনি।


পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এ সময় উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে