তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ডলারে অতিরিক্ত মুনাফা: আরও ৬ ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-09-2022 04:48:43 am

◾ নিউজ ডেস্ক


আরও ৬টি ব্যাংকের কাছে ডলারে অতিরিক্ত মুনাফা করার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর এমডিকে চিঠি দিয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।


ব্যাংকগুলো হচ্ছে-বিদেশি মালিকানার এইচএসবিসি, বেসরকারি খাতের এনসিসি, মার্কেন্টাইল, ব্যাংক এশিয়া, ইউসিবি ও ঢাকা ব্যাংক। 


ডলার বাজারে সাম্প্রতিক অস্থিরতার মধ্যে এ নিয়ে ১৩ ব্যাংকের কাছে এ ধরনের ব্যাখ্যা চাওয়া হলো। এছাড়া ৬টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সরানো এবং এসব ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ডলারে অতিরিক্ত মুনাফা করার প্রমাণ পাওয়ায় বুধবার ৬ ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।


তিনি জানান, প্রতিটি ব্যাংক পরিদর্শন করা হবে। যদি কোনো ব্যাংকে ডলারে অতিরিক্ত মুনাফার প্রমাণ পাওয়া যায় তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।


এর আগে গত ৪ সেপ্টেম্বর ২৭ ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে ডলার লেনদেনের সীমা লঙ্ঘনের মতো অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সীমার বাইরে লেনদেনের কারণে ব্যাংকগুলোর কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। ক্রেডিট কার্ডের বিপরীতে সাড়ে ১২ হাজার ডলার লেনদেনে করা গেলেও অনিয়মে পাওয়া ৭১টি কার্ডে ২০ হাজার ডলার পর্যন্ত লেনদেন করা হয়েছে। এসব তথ্য আরও পর্যালোচনা করে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে ব্যাখ্যা দিতে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ডলার কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন টিম নিয়মিত কাজ করছে। এর আগে গত ১৭ আগস্ট ডলার নিয়ে কারসাজির করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওই ব্যাংকগুলো হলো: সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।


এছাড়া ডলারের সংকট ও কারসাজির সঙ্গে জড়িত থাকায় এর আগে ৬ ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের অপসারন, ৫টি মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত এবং ৪৫টি মানি এক্সচেঞ্জ হাউজকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া যাতে কেউ কৃত্রিমভাবে ডলার সংকট না করতে পারে তার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মেও নজরদারি করছে কেন্দ্রীয় ব্যাংক।


এদিকে, ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংক ও মানি এক্সচেঞ্জগুলোকে মুনাফার হারও নির্ধারন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংক যে দরে ক্যাশ ডলার বিক্রি করবে সেই দরকে বেঞ্চ মার্ক ধরে তার চেয়ে ১ টাকা বেশি দরে কিনতে পারবে এবং সর্বোচ্চ ১.৫০ টাকা বেশি দরে বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জগুলো। 


বর্তমানে আন্ত:ব্যাংক ডলারের দাম ৯৫ টাকা। আর খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১১ টাকায়।


আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১৩ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে