কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 07:41:18 am

ফিলিপাইনে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।


এদিকে স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্প পরবর্তী ভূমিকম্প এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে। 


ভূমিকম্পটি রাজধানী ম্যানিলা থেকে প্রায় তিন ঘণ্টার পথ দূরে সমুদ্র তলদেশের ১২৪ কিলোমিটার গভীরে সকাল ১০ টার দিকে আঘাত হানে। ক্যালাতাগান পৌরসভা পুলিশ প্রধান এমিল মেন্ডোজা বলেন, ভূমিকম্পের ঘটনায় তিনি ও তার কর্মীরা ঘরের বাইরে ছুটে আসেন। ম্যানিলাসহ দেশটির জনবহুল কেন্দ্রেও এ ভূমিকম্প অনুভূত হয়।


মেন্ডোজা এএফপি’কে বলেন, ‘ভূমিকম্পটি অনেক শক্তিশালী ছিল। এতে আমরা ভয়ে দ্রুত বাইরে চলে আসি।’


তিনি আরও বলেন, ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে এর প্রভাব খতিয়ে দেখার জন্য দুর্যোগ কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।


ক্যালাতাগানের দুর্যোগ কর্মকর্তা রোনাল্ড টরেস জানান, ভূমিকম্পটি ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ এক মিনিট স্থায়ী ছিল। ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবন থেকে লোকজন বাইরে বেরিয়ে আসে।


বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের তথ্য কর্মকর্তা দিয়েগো মারিয়ানো জানান, কর্তৃপক্ষ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। তবে ‘এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪৩ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে