আ. লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মুখে যুদ্ধ অবসানের সুর, যুক্তরাষ্ট্রকে ‘জুয়াড়ি’ বলছে ইরান শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর কলেজের ফটকে তালা, ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আটক দীপ্ত টিভির লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল ওয়াহাবের মায়ের মৃত্যুতে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের শোক বেগম জিয়ার আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ ভৈরবে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর

সংসদে বাজেট আলোচনায় উন্নয়ন নিয়ে গান শোনালেন মমতাজ

বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদে গান গাইলেন সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য মমতাজ বেগম।সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর আলোচনাকালে তিনি নিজের দুটি গানের কিছু অংশ গেয়ে শোনান।

একটি গান বঙ্গবন্ধুকে নিয়ে। অন্যটি বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে। এ ছাড়া সরকারদলীয় এই এমপি বিদ্যুৎ নিয়ে সংসদে ২০১৭ সালে দেওয়া একটি বক্তব্য নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ট্রলড হওয়ার প্রতিক্রিয়ায়ও জানান।

মমতাজ বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুকে নিয়ে গানটি পরিবেশন করেন। গানটির কথা এমন— ‘লোকে বলে বাংলায় যতদিন রবে, ওই পদ্মা মেঘনা বহমান/ততদিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান/ আমি বলি না না লোকে তো জানে না, ওই কীর্তি রবে তোমার কতদিন/ হাজার বছরের শ্রেষ্ঠ নও তুমি শ্রেষ্ঠ রবে ওই ততদিন ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন’

এর পর তিনি বলেন, যতদিন বাংলাভাষাভাষী মানুষ পৃথিবীতে থাকবে, ততদিন তুমি রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন আকাশে চন্দ্র উঠবে, সূর্য উঠবে, ততদিন তোমার কীর্তি রবে তুমি শেখ মুজিবুর রহমান। ওই পদ্মার বুক হতে পারে চর পড়ে মরুভূমি, কিন্তু তুমি যে বঙ্গবন্ধু তোমার এই কার্য তোমার এই দেশ কোনো দিনই মরুভূমি হবে না।

বক্তব্যের শেষে তিনি সরকারের উন্নয়ন নিয়ে গান গেয়ে শোনান। সেই গানের কথাগুলো হচ্ছে— ‘ওরে রাখবো করে এই উন্নয়ন/আমরা দেশের জনতা/শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা/ পদ্মা সেতু পদ্মা নদীতে/ এগিয়ে চলছে দেশ দ্রুত গতিতে/ করলো আবার সমুদ্র জয়/ সমুদ্রসম্পদ আহরণে নাই আর কোনো ভয়/ এই যে বয়স্কভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যক্তভাতা, মাতৃকালীনভাতা, প্রতিবন্ধীভাতা, মুক্তিযুদ্ধভাতা- আজকে উপকার পাইতেছে কত মাতাপিতা’।

এর পর তিনি ‘ফেরি করে বিদ্যুৎ বিক্রি’র বিষয়ে ২০১৭ সালে সংসদে দেওয়া একটি বক্তব্যের ব্যাখ্যা দেন।

মমতাজ বলেন, যারা সরকারের ভালোকে দেখতে পারে না, তারা নানাবিধ কুকথা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার দিন-রাত চালাচ্ছে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, যারা দেশটাকে ধ্বংস করার পাঁয়তারা করছেন, তাদের মুখে বড় বড় কথা শুনতে হয়। আমাদের সত্য কথাকে তারা মিথ্যা বানিয়ে ট্রল করার চেষ্টা করছে। এটা বড়ই দুঃখজনক। বড়ই হতভাগা আমরা।

Tag
আরও খবর