জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিলেটে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ খাতে কাজের আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সরকার

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-06-2023 12:40:32 pm

কামরুল হাসান কাজল,স্টাফ রির্পোটারঃ সিলেটে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র সাথে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. সাচা ব্লুমেন এ আগ্রহের কথা প্রকাশ করেছেন। প্রকাশে উল্লেখ করেন অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে সিলেট সিটি করপোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করবেন এবং পর্যটন, শিক্ষাসহ অন্যান্য খ্যাতে সিলেট তথা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে অস্ট্রেলিয়ান সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ নিয়ে ১৩ জুন মঙ্গলবার দুপুরে  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাস ভবনে  ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. সাচা ব্লুমেনর সৌজন্য সাক্ষাতে আলোচনা করা হয়েছে। সাক্ষাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়েছে।সিলেট সিটি কর্পোরেশনের সাথে অস্ট্রেলিয়ান সিটি কর্পোরেশনের মধ্যে সিস্টার সিটির সম্পর্ক উন্নয়ন বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন। সিসিক মেয়রের এই প্রস্তাবকে স্বাগত জানান ড. সাচা ব্লুমেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পত্নী সামা হক চৌধুরী, মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।

Tag
আরও খবর