বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে ইয়াবা-সহ তিন মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে পুলিশের পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (৬জুন) রাতে সান্তাহার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,  উপজেলার কলসা রথবাড়ি এলাকার মাসুম মোল্লার ছেলে মেহেদী হাসান বনি (২৮), সাঁতাহার জোড়াপুকুর এলাকার বাবলুর রহমান বাবলার ছেলে নাজমুল হক আকাশ (২৩) ও সান্তাহার স্টেশন কলোনীর আমির হোসেনের ছেলে হাসান আলী (২০)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে দুটি মামলা হয়েছে। 

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে সান্তাহার বিপি স্কুলের সামনে মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে মেহেদী হাসান বনিকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ রাত ১০টায় সান্তাহার হলুদঘরস্থ টুনটুনি বাবা মসজিদের পশ্চিম পাশে অভিযান চালিয়ে নাজমুল হক আকাশ ও হাসান আলীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানায়, গত বুধবার (৭ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে ।

Tag
আরও খবর