সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

মির্জাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালো ৬০ বছরের বৃদ্ধ

পটুয়াখালীর  মির্জাগঞ্জে বিপরীত দিক থেকে আসা চলন্ত মোটরসাইকেলর ধাক্কায় মোঃ ইউনুচ ফরাজী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে মোটরসাইকেল আরোহী মোঃ নিরব (২১) গুরুতর আহত হলে তাকে শেবাচিমে নিয়ে যাওয়া হয়।

বুধবার (৭ জুন) সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বরগুনা-বরিশাল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামের মৃত সয়জদ্দিন ফরাজীর ছেলে। চালক নিরব উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের দুলাল শিকদারের ছেলে। 

নিহতের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত ইউনুচ ফরাজি নিজ পালিত ছগল নিয়ে পায় হেটে ওই সড়কটি পাড় হচ্ছিলেন। এসময় একদিক থেকে মোটরসাইকেলটি এসে তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পরে। অপরদিকে মোটরসাইকেল চালক নিরব সিকদার মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইউনুচ ফরাজিকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মোটরসাইকেল চালক নিরবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার করেন।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর