স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

নওয়াজের সঙ্গে বিচ্ছেদের আগেই নতুন প্রেমে আলিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-06-2023 02:32:00 am

নতুন প্রেমে মজেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া সিদ্দিকী। এই অভিনেতার সঙ্গে বিচ্ছেদের আগেই নতুন সম্পর্কে জড়ালেন তিনি। 


ভালোবেসে বিয়ের প্রায় একযুগ পরে নওয়াজের বিরুদ্ধে সম্প্রতি সময়ে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন আলিয়া। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। একপর্যায়ে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। যদিও সেখানে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়নি।


২০০৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে নওয়াজউদ্দিনকে বিয়ে করেন আলিয়া। এরপর ২০২০ সাল থেকে নওয়াজউদ্দিন-আলিয়ার দাম্পত্য কলহের বিষয়টি প্রকাশ্যে আসে।


কিছুদিন আগে দুই সন্তানকে নিয়ে দুবাইয়ে যান আলিয়া। সন্তানদের পড়াশোনার জন্যই সেখানে যেতে হয় তাকে। এবার সেখান থেকেই নিজের নতুন সম্পর্কের কথা জানালেন নওয়াজের স্ত্রী। 


সোমবার (৫ জুন) বিকালে একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া। তাতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে বসে কফি পান করছেন তিনি।


এ ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘আমি যে সম্পর্ককে মূল্যবান মনে করতাম, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আমার ১৯ বছর সময় লেগেছে। আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার বাচ্চারা। তারা সবসময়ই ছিল এবং থাকবে। কিছু কিছু সম্পর্ক থাকে, যা বন্ধুত্বের চেয়েও বেশি। আমি এই সম্পর্ক নিয়ে খুবই খুশি। তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমার কি সুখী হওয়ার অধিকার নেই?’


ছবির ব্যক্তিটির পরিচয় প্রকাশ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই, নতুন সম্পর্কেই জড়িয়েছেন আলিয়া। ফলে অনেকেই তাদের দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন। 

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪০ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৫ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে