ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

জগন্নাথপুরে মামার হাতে মোক্তার মিয়া নামের এক কিশোর খুন : ঘাতক গ্রেফতার।

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধান বিক্রি নিয়ে মোক্তার মিয়া (১৫) নামের এক কিশোরকে কাপড়  কাটার কাঁচি দিয়ে কুপিয়ে খুন করেছে নিহত মোক্তার মিয়ার মামা। এ ঘটনায় ঘাতক আজিদ আলীকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।  ঘাতক নিহতের আপন মামা। আজ রোববার সকাল ১১ টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামের এ ঘটনা ঘটে। 


ঘাতক আজিদ আলী ওই গ্রামের মাহির উল্লার ছেলে। নিহত মোক্তার সিলেটের ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, মোক্তার মিয়া ছোট বেলা থেকে কাঠালখাইড় গ্রামে তাঁর নানা বাড়িতে বসবাস করে আসছিল। গত শনিবার ধান বিক্রিকে কেন্দ্র করে তার মামা আজিদ আলী সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়।


দএরই জেরে আজ সকাল ১১ টার দিকে তাদের বসতবাড়ির পুকুর ঘাটে মোক্তার মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আজিদ। পরে স্থানীয় ও পরিবারের লোকজন মোক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 


 জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি,লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।  আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

Tag
আরও খবর


6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে