ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জনপ্রিয় ১৪নং ওয়ার্ড প্রার্থী আনোয়ার হোসেন আনার প্রতীক ঘুড়ি


আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক সফল জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিল ও পদপ্রার্থী আনোয়ার হোসেন আনার সকলের কাছে দোয়া প্রার্থী। ওয়ার্ডবাসির সকলের আশা ২১জুনের নির্বাচনের জয়ের ধ্বনি আনোয়ার হোসেন আনার ইনশাআল্লাহ।আগামী ২১ শে জুন দেশের ৫ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসির ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে বইতে থাকে নির্বাচনী হাওয়া। ভোটারদের সাথে কুশল বিনিময় শুরু করে প্রার্থীরা।


রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন আনার । তিনি ঘুড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।২ জুন (শুক্রবার) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে  প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ঐদিন ১৪ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ঘুড়ি প্রতীক পান।


প্রতীক বরাদ্দ পেয়ে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন গণমাধ্যমের এক সাক্ষাৎ বলেন, এবারে আমি ঘুড়ি প্রতীক বরাদ্দ পেয়েছি। ১৪ নং ওয়ার্ডবাসীর উন্নয়নের প্রতীক এবার ঘুড়ি। ওয়ার্ডবাসী গতবারের মতো এবারও আমার প্রতি আস্থা রেখে ভোট দিবেন বলে আমি শতভাগ আশাবাদী। রাসিকের অন্য সব ওয়ার্ডের চেয়ে আমার ওয়ার্ডে সর্বোচ্চ কাজ হয়েছে। গত ৫ বছরে ওয়ার্ডটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এবার নির্বাচিত হলে স্মার্ট ও ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলবো ইনশাআল্লাহ। করোনাকালীন সময় আমি অসহায় মানুষের পাশে সব সময় ছিলাম। ওয়ার্ডবাসীর ভালোবাসায় ইনশাআল্লাহ আবারও জয় হবে।


জনপ্রিয় এই কাউন্সিলর প্রার্থী আনোয়ার আরও বলেন, ওয়ার্ডবাসী এখন অনেক সচেতন। আমার ওয়ার্ডে শিক্ষিত মানুষের হার বেশি। তাই এখানে ফাকিবাজ ওয়ার্ড কাউন্সিলর চলবে না। এখানে যারা কাজ করবে জনগণ তাদেরকে ভোট দিবেন। ওয়ার্ডে কাজ করেছি শতভাগ। এই বিশ্বাসেই আমি শতভাগ নিশ্চিত জনগণ আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। প্রতীক বরাদ্দের সময় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অভিযোগ বক্স বসানো হবে এবং অভিযোগগুলো দ্রুত সমাধান করা হবে। যুব সমাজকে বাচাঁতে মাদক মুক্ত সমাজ গড়বো। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 


উল্লেখ্য, রাসিক নির্বাচনে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা  ১১২ জন।  তবে মেয়র পদে ৪ জন  ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন লড়াই করছেন।

Tag
আরও খবর