জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ীতে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


রাজবাড়ীতে নানার সাথে পুুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহাদী হাসান (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাহাদী হাসান রাজশাহী জেলা সদরের মোঃ জনির ছেলে। শুক্রবার ( ২ জুন ) সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।


স্থানীয়রা জানান, মাহাদী হাসান এসএসসি পরীক্ষা শেষ করে রাজবাড়ীতে তার নানাবাড়ী বেড়াতে এসেছিল। বেলা সাড়ে ১১ টার দিকে নানা আরশাদ আলী (৭৫) সাথে পুুকুরে গোসল করতে গিয়ে মাঝ পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। পরে রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। রাজবাড়ী ফায়ার সার্ভিসে ডুবুরী টিম না থাকায় মানিকগঞ্জে জেলা থেকে একটি ডুবুরী টিম এসে দুপুর ২ টার দিকে পুকুরে দীর্ঘ ২৫ মিনিট তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান।

আরও খবর