জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের বানিয়াচংয়ে অগ্নিকাণ্ডে ৯ টি দোকান ভস্মীভূত ক্ষয় ক্ষতি ৮০ লাখ

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 31-05-2023 10:46:49 am

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় যে, ৩০মে দিবাগত রাত সাড়ে ১১টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।  এসময় আগুনের লেলিহানে ১টি এলোপ্যাথিক ফার্মেসী,  ১টি ইলেকট্রনিকস, ৩ টি সেলুন ও ৪টি প্রসাধনী ও মুদিমাল ব্যবসায়ীর মালামালসহ দোকান- পাট আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। প্রতিদিনের ন্যায় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে গেলে যায়। এলাকাবাসী হাফিজ মিয়ার মুদি মালের দোকানে আগুন দেখতে পায়। এখবরটি ছড়িয়ে পড়লে স্হানীয় লোকজন ও ব্যবসায়ীগণ এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। স্হানীয়দের ধারণা  মতে আগুনটি বিদ্যুতিক সার্কিট হতে লেগেছে। কিন্তু মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ী ও এলাকাবাসীর মতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার উপরে হবে বলে ক্ষতিগ্রস্থ হবে বলে জানায়।মুূদি মাল ব্যবসায়ী নিকেশ দাশ, হেমরাজ দাস, হাফিজ মিয়া ও রিপন চক্রবর্তী, সেলুন ব্যবসায়ী অজিত দাস, ভানু শীল, কাজল শীল, ফার্মেসী ব্যবসায়ী অঙ্গদ দাস ও ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী সনজিত দাসের দোকান সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  বিভাগের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান,  আমারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি । সময় মত না গেলে সারা  বাজারে ছড়িয়ে পড়তো। 

Tag
আরও খবর