যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বানিয়াচংয়ে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি পরাজিত

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-05-2023 11:50:31 am

বানিয়াচংয়ে মরহুম শরীফ উদ্দিন আহমেদ এমপি স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২৭ মে বিকেলে উপজেলার এল.আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এতে চুনারুঘাটের পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একাদশ ও বানিয়াচংয়ের পক্ষে সাবেক এমপি মরহুম শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল একাদশ ক্লাবটি অংশ নেয়। খেলায় ব্যারিস্টার সুমন একাদশকে ১-২ গোলে হারিয়ে এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল একাদশ জয়লাভ করেছে।খেলার দিন সকাল থেকেই শুরু হয় ফুটবলপ্রমিদের বসার জন্য বাঁশপ আড় বাধাসহ নানা রকমের বসার কৌশল করে। দুপুরেই খেলার শুরুতেই হাজার হাজার ফুটবল প্রেমীরা মাঠে এসে ভীড় জমায়। এতে খেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। তাছাড়া ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দেখতে ভক্তদের উপচেপড়া ভীড় দেখা যায়।খেলায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজ হাসান, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, বানিয়াচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, ৪নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, ৮নং খাগাউড়া ইউনিয়ন চেয়ারম্যান মাসউদ কোরাইশিসহ অনেক নেতৃবৃন্দ।খেলাশেষে বক্তব্যে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, ‘যে জন্মস্থানের পক্ষে খেলে তাকে হারানো যায়না। আজকে যার সাথে আমি খেলতে এসেছি, সে বানিয়াচংয়ের সন্তান তাকে আমি হারাতে পারি নাই’।খেলা শেষে এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘আগামীতে এ রকম খেলা আমি বার বার আয়োজন করবো। আমার বাবা মরহুম শরীফ আহমেদ এমপি ভাল ফুটবলার ছিলেন। আমি পারিবারিক ভাবে ফুটবলের প্রতি আসক্ত। খেলাধুলা মানুষকে বিনোদন দেয় এবং শারিরীক ভাবে সুস্থ্য রাখে। মাদক থেকে যুবকদের দূরে রাখে। আগামী দিনে তিনি বানিয়াচংবাসীর পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে