বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ দুই যুবক গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে মেলা থেকে বার্মিজ চাকুসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২৮ মে) রাত ৮টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির শিববাটী মেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কাহালু উপজেলার চাকদাহ পশ্চিমপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়েদ আলম ওরফে শাকিল (২৩) ও আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির হলুদঘর পশ্চিমপাড়ার আনিছুর রহমানের ছেলে বুলবুল হোসেন ওরফে সুমন (২৬)। এ ব্যাপারে আদমদীঘি থানার উপ পরিদর্শক নাজমুল হক মৃধা বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।


পুলিশ জানায়, গত রোববার সকাল থেকে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের শিববাটী মেলা বসেছিল। মেলায় হাজার হাজার নারী পুরুষ ও কিশোর কিশোরীর সমাগমের পাশাপাশি বিপুল দোকানপাট বসেছিল। সরকারী ভাবে ডাকের মেলায় হওয়ায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ মেলার বিভিন্ন প্রবেশ দ্বারে চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে। রাত ৮টার দিকে তল্লাশি কালে জোবায়েদ আলম ওরফে শাকিল ও বুলবুল হোসেন ওরফে সুমনের দেহ তল্লাশি করে তাদের দুজনের জিন্সের প্যান্টের পকেট থেকে একটি করে দুইটি সিলভার রংয়ের ১০ ইঞ্চি লম্বা ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর