জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে খাবার কিনে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর

বগুড়ার আদমদীঘিতে খাবার সদাই কিনে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ মে) সকাল ৮টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি ডালম্বা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর উপজেলার ডহরপুর গ্রামের শামীম ইসলামের ছেলে এবং পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচা রুবেল জানায়, রোববার সকালে নওগাঁ-বগুড়া সড়কের দক্ষিনে আদমদীঘি উপজেলার ডালম্বা বটতলী নামকস্থানে ওই শিশু একটি দোকানে খাবার সদাই কিনে বাড়িতে ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির বগুড়াগামী একটি অজ্ঞাত বাস আবু বক্কর নামের ওই শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশু আবু বক্করের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও খবর