হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

সিরাজগঞ্জে রোগীর পেট থেকে ১৫টি কলম বের করলেন চিকিৎসক

সিরাজগঞ্জে রোগীর পেট থেকে ১৫ টি কলম বের করলেন চিকিৎসক। © ফাইল ছবি


মানুষের পেটের ভেতর ১৫টি কলম। এন্ডোস্কপির মাধ্যমে বের করে আনা হলো সেগুলো। রোগী এখন সুস্থ। এই কঠিন কাজটি করেছে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ। চিকিৎসকেরা জানিয়েছেন ওই ব্যক্তি মানসিক রোগী।


শনিবার (২৭ মে) রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম। এন্ডোস্কপি করে কলমগুলো বের করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকেরা।


ডা. জাহিদুল ইসলাম বলেন, পেটের ব্যথা নিয়ে হাসপাতালে আসেন বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মোতালেব (৩৫)। তিনি মানসিক রোগী। পরে তাঁর পেট পরীক্ষা করে দেখা যায় ভেতরে অনেকগুলো কলম। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কোনো অপারেশন না করে এন্ডোস্কপির মাধ্যমে একে একে পেট থেকে বের করে আনা হয় ১৫টি কলম। তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী।


ডা. জাহিদ আরও বলেন, ‘আব্দুল মোতালেব মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময় খাদ্য ভেবে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কলম খেয়ে ফেলেছিলেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে সুস্থ আছেন। তাঁকে মানসিক চিকিৎসা দেওয়া হবে।


আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৫ ঘন্টা ১৫ মিনিট আগে