হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২



বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের সঙ্গে সাইকেলের সংঘর্ষে তানভীর (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজন আহত হয়েছে। তানভীর বগুড়া শাজাহানপুর উপজেলার বামুনিয়া বার আনজুল গ্রামের মো. শামীমের ছেলে। আহত দুজন হলো শাহাজাহানপুর উপজেলার বামুনিয়া খিয়ারপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে সানোয়ার হোসেন (১৭) ও শেরপুর উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আবু মুসার ছেলে হযরত আলী (১৫)। শনিবার সকাল ১০ টায় বিষয়টির নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, আহত কিশোরদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা–পুলিশের হেফাজতে আছে। এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের শুভগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

আহত সানোয়ারের নানা মো. মানিক বলেন, তানভীর ও সানোয়ার দুই বন্ধু। তারা দুজনই শাজাহানপুর আড়িয়া উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল বিকেলে তারা শেরপুরের গজারিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়েছিল। রাতে বাড়ি ফেরার পথে শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের শুভগাছা মোড়ে রাত ৯টার দিকে মোটরসাইকেলের সঙ্গে একটি সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু ও সাইকেল আরোহী কিশোর হযরত সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তানভীরের মৃত্যু হয়। এদিকে শনিবার সকাল ১১টা পর্যন্ত আহত সানোয়ারের জ্ঞান ফেরেনি। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

আহত হযরতের বড় ভাই সেরাত আলী বলেন, গতকাল রাতে বাবার কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য হযরত সাইকেল নিয়ে ওই আঞ্চলিক সড়কের শুবলি এলাকায় গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। হযরত আলী রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে।

আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৫ ঘন্টা ১৬ মিনিট আগে