ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শনাক্তে শীর্ষে দক্ষিণ কোরিয়া, মৃত্যু বেশি জার্মানিতে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-05-2023 12:25:28 pm

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। এসময়ে ১২৬ জনের মৃত্যু আর সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৮২ হাজার ৬৯৩ জন এবং শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ হাজার ৫৯০ জন। এ পর্যন্ত মোট সেরে উঠেছেন ৬৬ কোটি ১৬ লাখ ৪১ হাজার ৪৮২ জন।


শুক্রবার (২৬ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।


গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে জার্মানি। দৈনিক প্রাণহানির তালিকায় জার্মানির যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশগুলোর অবস্থান।


দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৮০ জন এবং মারা গেছেন ১৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৬ লাখ ১১ হাজার ৫০৯ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৭৩৬ জন।


একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন ১৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৬৫৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৬৪ হাজার ৯৩৪ জন।


জার্মানিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৩৫ জন এবং মারা গেছেন ৩৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৪ হাজার ২০৯ জন।


মেক্সিকোতে একদিনে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১৮ জন। মহামারির পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৬ লাখ ১৪ হাজার ৭৭১ জন এবং মোট মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ১০৭ জন।


বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে সংক্রমিত ৪ হাজার ২২০ জন; ইন্দোনেশিয়ায় শনাক্ত ৬১৯ জন এবং মারা গেছেন ৬ জন; ভিয়েতনামে শনাক্ত ১ হাজার ১৭৫ জন এবং মারা গেছেন ১ জন; ফিলিপাইনে শনাক্ত ১ হাজার ৮৫৪ জন এবং বুলগেরিয়ায় শনাক্ত ১০৮ জন এবং মারা গেছেন ৫ জন।

আরও খবর

6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৩ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে