ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

মো:সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-বিএনপি নেতা আবু সাঈদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সরিষাবাড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম জহুরা লতিফ সভাপতিত্ব করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,  জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডাক্তার আ স ম শাহানশাহ মোল্লা, পৌর কাউন্সিলর সাখাওয়াত  আলম মুকুল , উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহমিনা আক্তার বিথি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি অনুপমা সূত্রধর, উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ নিরব, আলভী আরাফাত প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন পরিচালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম। মানববন্ধনে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা আওলীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বক্তারা অনতিবিলম্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকিদাতা ও ইন্ধন দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি চরণ করেন বিক্ষুব্ধ মানববন্ধনকারীগন।


আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

১৩ ঘন্টা ২০ মিনিট আগে