নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

রাজবাড়ীতে মৎস্য কার্ডের চাল না পাওয়ায় মৎস্যজীবিদের মানববন্ধন।


রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের পদ্মা নদীর তীরবর্তী ১ নং ওর্য়াডের জেলে কার্ডধারি জেলেরা জেলে কার্ডের সরকার ঘোষিত ন্যায্য চাউল না পাওয়ায় ডিসি অফিস ঘেরাও ও অনশন কর্মসূচী পালন করেন ভুক্তভোগী জেলেরা। 


১৪ নং খানগঞ্জ ইউনিয়নের জেলে সম্প্রদায়ের আয়োজনে সরকার ঘোষিত ন্যায্য চাউল থেকে বঞ্চিত জেলেরা এ কর্মসূচি পালন করেন। 


মৎস্যজীবিদের চাউল কোথায় প্রশাসন জবাব চাই?

মাছধরা ছাড়ব না, না খেয়ে থাকব না!

পেটে সবার ভাত নাই, বাচার মতো বাঁচতে চাই!


অভিমানী প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার ঘষিত জেলে কার্ডধারীদের ন্যায্য চাল পাওয়ার দাবী রেখে এ কর্মসূচি পালন করেছে চাল না পাওয়া জেলেরা। 


বেলগাছি হাটবাড়িয়ার আজিবরের সভাপতিত্বে ও ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সুজনের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম আক্কাসসহ বক্তারা বলেন, সরকার ঘষিত জেলে কার্ডের ন্যায্য চাউল বিতরন করা হয় নাই। আমরা চাউল পাই নাই। একদিকে সরকার মাছ ধরতে দিবে না! অন্যদিকে চাল দিবে না। আমরা যারা জেলে পেশার উপর নির্ভরশীল তারা কি না খেয়ে মারা যাব? যাদের উপর দায়িত্ব ন্যায্য ছিল তারা স্বজন প্রীতির মাধ্যমে ইলিশের জেলেদের বাইরে চাউল দিয়েছে। হয় আমাদের চাউল দেওয়া হোক, নয়তো মাছ ধরার অনুমতি দেওয়া হোক।


এ বিষয়ে রাজবাড়ী সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার মোস্তফা আল রাজীবের সঙ্গে মুঠোফোনে দুপুর ২৫ শে মে ৩ টা ৩৭ মিনিটে কথা বললে তিনি দৈনিক দেশচিত্রকে বলন, আমাদের বরাদ্দ শতকারা ৩০%, সকল জেলেকে দেওয়া সম্ভব নয়। এবার ৮০ কেজি করে চাল দেওয়া হয়েছে ইলিশের জেলেদেরকে। তারা ইলিশের জেলে কিনা বা ৩০% এর বাইরেও হতে পারে! এটা খতিয়ে দেখে পুনঃবিবেচনায় রাখা হবে। 

আরও খবর