শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কাকড়াবুনিয়া উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, স্বতন্ত্র প্রার্থী সেলিম মিয়া চেয়ারম্যান নির্বাচিত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম মিয়া ঘোড়া প্রতীকে ২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ কামাল হোসেন আনারস মার্কায় ২ হাজার ২৬৪ ভোট পেয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ১৫১০ ভোট পেয়ে তৃতীয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর মোহাম্মদ মৃধা হাতপাখা মার্কায় ৮৪০ ভোট পেয়ে ৪র্থ স্থানে রয়েছেন। 



বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ইউনিয়নের এই প্রথমবার ইভিএম এ ভোটগ্রহণ করা হয়। এতে ইউনিয়নের মোট ১৫৫২৯ জন ভোটারের মধ্যে ৮৪৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রথমবার ইভিএমে ভোট দিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা। নয়টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে তিনস্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ছিল ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষত নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কমলেও ভোট শেষ হওয়ার আগ মুহূর্তে প্রতিটি কেন্দ্রে ভিড় লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে ভোটপ্রদান করতে পেরে খুশি ভোটাররা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

তবে কয়েকটি কেন্দ্রে কিছু ভোটারের আঙ্গুলের ছাপ না মেলায় ভোট না দিয়েই চলে যেতে দেখা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারায় তাদের চোখে মুখে ছিল আক্ষেপের ছাপ।


পূর্ব গাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা বৃদ্ধ সিকান্দার হাওলাদার(৮০) বলেন, ‘এবারের ভোট নিয়্যা খুব ভয়ে আছিল্যাম। কিন্তু কোন ঝামেলা আর অশান্তি ছাড়াই ভোট হইছে। আসলে এত সুন্দর ভোট মোর জীবনে দেহি নাই।’


নির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন অন্যান্য প্রার্থীরা হলো নুরুজ্জামান নিরু (মোটরসাইকেল), মোঃ বাদশা খান (টেলিফোন) ও মোঃ সোহেল হোসেন (চশমা)।


এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ২৬৮৭ ভোট পেয়ে সেলিম মিয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে