নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নের নবগঠিত শ্রমিক লীগের পরিচিতি সভা ও সংসদ সদস্যের জনসংযোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের নবগঠিত জাতীয় শ্রমিক লীগের পরিচিতি সভা ও সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁনের জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে বুধবার বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ পরিচিতি সভা ও জনসংযোগের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরুল ইসলাম ফটিকের সভাপতিত্ত্বে ও সদস্য সচিব শাহজাহান বাবলুর সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিখা রাণী অধিকারী, সাধারণ সম্পাদক আঞ্জুমানারা, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক হাসেন আলী বড় ও মিষ্টার আহম্মেদ। পরিচিতি ও জনসংযোগ সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং শেরপুর-৩ আসনে বারবার নির্বাচিত আওয়ামীলীগের এমপি ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবারো বিজয়ী করতে ঝিনাইগাতীবাসী ঐক্যবদ্ধ বলে সভায় জানান। 

Tag
আরও খবর