ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ ৩ বন্ধুর লাশ ২৫ দিন পর উদ্ধার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পাত্রী দেখতে এসে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলাবাহিনী ।


বুধবার (২৪ মে) দুপুরে তাদের লাশের সন্ধান পেয়ে সেখানে যান র‌্যাব এবং পুলিশের দুইটি টিম।


টেকনাফ দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ গুলো উদ্ধার করা হয় বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, চৌফলদন্ডী ইউনিয়নের রুবেল, কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। তারা তিনজনই বন্ধু।


পারিবারিক সূত্রে জানা যায়, অপহৃত ৩ বন্ধু গত মাসের ২৮ এপ্রিল টেকনাফে পাত্রী দেখতে আসে। প্রতিমধ্যে সড়ক থেকে তাদের বহনকারী সিএনজি থামিয়ে একদল অপহরণকারীরা পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠায়।


ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ রক্ষা করে। কিন্তু গহীন জঙ্গল এবং অপহরণকারীরা বার বার স্থান পরিবর্তন করায় উদ্ধার এবং কাউকে আটক করা যায়নি।


তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তিতা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।


টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র‌্যাবের কয়েকটি টিম গভীর পাহাড়ে অভিযান শুরু করছে। আটককৃত অপহরণকারীর দেখানো মতে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

১৩ ঘন্টা ৭ মিনিট আগে