শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

ওমিক্রনের যে লক্ষণ দেখা দিচ্ছে চোখে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2022 03:44:52 am

প্রতীকী ছবি

◾ স্বাস্থ্য কথা


বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ওমিক্রনে সংক্রমিত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের মাধ্যমে বিশেষজ্ঞরা ও গবেষকরা লক্ষ্য করেছেন, করোনা মহামারির আগের রূপগুলোর তুলনায় বর্তমান লক্ষণগুলোর বেশিরভাগই নতুন। প্রথাগত তিনটি কোভিড লক্ষণ- কাশি, জ্বর ও স্বাদ-গন্ধের পরিবর্তন ছাড়াও ওমিক্রনের বিভিন্ন উল্লেখযোগ্য লক্ষণ দেখা দিচ্ছে আক্রান্তদের শরীরে।


সাম্প্রতিক গবেষণা অনুসারে, ওমিক্রনের বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এক গুরুতর উপসর্গ দেখা দিচ্ছে চোখে। অনেকেই বিষয়টিকে সাধারণ চোখের সমস্যা বলে ভেবে নিলেও তা হতে পারে ওমিক্রনের গুরুতর এক লক্ষণ।


▪️অধ্যয়ন সম্পর্কে


বিএমজে ওপেন অপথালমোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, কোভিডের লক্ষণগুলো চোখকেও প্রভাবিত করতে পারে। ফলে চোখে দেখা দিতে পারে নানা সমস্যা।


গবেষকরা কোভিড-পজিটিভ রোগীদের কাছ থেকে স্ব-প্রতিবেদিত ডেটা পেতে এক্ষেত্রে কাঠামোগত প্রশ্নাবলী ব্যবহার করেছেন। চোখ-সম্পর্কিত লক্ষণগুলোর ফ্রিকোয়েন্সি ও সময়কাল সম্পর্কে জিজ্ঞাসা করে, গবেষণা দল আক্রান্তদের কাছ থেকে চোখের সবচেয়ে সাধারণ কোভিড লক্ষণগুলো খুঁজে পেয়েছে।


◾করোনা সংক্রমণে চোখে যে লক্ষণ দেখা দিচ্ছে,


গবেষকরা দেখেছেন, আক্রান্তদের চোখের সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হলো ফটোফোবিয়া, চোখে ব্যথা, ঘা ও চুলকানি। ফটোফোবিয়ায় বেশিরভাগ অংশগ্রহণকারীই ভোগেন বলে জানা যায়। এছাড়া আলোর প্রতি সংবেদনশীলতাসহ চোখের ব্যথা হলো সবচেয়ে উল্লেখযোগ্য ওমিক্রনের লক্ষণ। অন্যান্য লক্ষণের মধ্যে আছে ঝাপসা দৃষ্টি, লালচে ও রক্তাক্ত চোখ।


সমীক্ষায় দেখা গেছে, পুরুষ ও নারীদের ক্ষেত্রে করোনার উপসর্গে কোনো পার্থক্য নেই। প্রায় ৮১ শতাংশ অংশগ্রহণকারী জানান যে, তারা অন্যান্য লক্ষণগুলোর সঙ্গে দুই সপ্তাহের মধ্যে চোখের লক্ষণগুলোও অনুভব করেছেন। অন্যদিকে ৮০ শতাংশ অধ্যয়ন অংশগ্রহণকারীরা জানিয়েছেন, তাদের চোখের সমস্যা দুই সপ্তাহেরও কম সময় ধরে স্থায়ী হয়েছিল।


কানাডিয়ান জার্নাল অব অফথালমোলজিতে প্রকাশিত এক সমীক্ষায়, কনজেক্টিভাইটিস বা গোলাপি চোখকে কোভিডের অন্যতম উপসর্গ হিসেবে চিহ্নিত করেছে। কনজাংটিভাইটিস বলতে কনজাংটিভার প্রদাহকে বোঝায়, যা চোখের পাতার ভেতরের দিকে একটি পাতলা ঝিল্লি থাকে।


◾চোখ ছাড়াও করোনার বিভিন্ন উপসর্গে ভোগেন আক্রান্তরা। যেমন- 


১. শরীরের ব্যাথা

২. মাথাব্যথা

৩. গলা ব্যথা

৪. নাক বন্ধ বা সর্দি

৫. ক্ষুধামান্দ্য

৬. ডায়রিয়া

৭. উচ্চ তাপমাত্রা

৮. ক্রমাগত কাশি

৯. স্বাদ ও গন্ধ হারানো ইত্যাদি।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৬ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৬ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১২৮ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে