ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

শ্রীমঙ্গলে পুষ্টির জন্য সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টা বিষয়ক কর্মশালা

মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে পুষ্টির জন্য সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টা বিষয়ক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ জাতীয় পুষ্টিসেবা এই কর্মশালার আয়োজন করে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ।

পুষ্টিসেবা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ব ব্যাংক (ঢাকা) এর পুষ্টি পরামর্শক মো. ফেরদৌস।

কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ জাকির, উপ-সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা বিকাশ রঞ্জন দেব, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, নার্স, শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

১৩ ঘন্টা ৬ মিনিট আগে