অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

গাজীপুর সিটি নির্বাচনে হাতপাখার প্রচারনায় জাগ্রত কবি আল্লামা মুহিব খান সহ কলরব শিল্পি বৃন্দ।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ কতৃক মনোনীত হাতপাখার মেয়ের প্রার্থী  গাজী আতাউর রহমান এর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দেশের সনামধন্য নাশিদ পরিবার কলরব শিল্পি গোষ্ঠীর দায়িত্বশীল ব্যাক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন কলরব এর নির্বাহী পরিচালক এবং ব্যাবস্থাপনা পরিচালক সহ আলোচিত শিল্পি বৃন্দ। 


সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার প্রচারনায় অংশ গ্রহন করতে দেখা যায় জাগ্রত কবি মুহিব খান, যিনি পবিত্র কোরআনুল কারীমের কব্যনুবাদ রচনা করছেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে যখন নৌকার পক্ষে প্রচারনায় অংশ নিচ্ছেন চলচিত্র নির্মাতা এবং বিভিন্ন মডেল তারকাগন, তখনি ব্যাতিক্রক দেখা যায় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ক্ষেত্রে।  হাতপাখার প্রচারনায় অংশ নিচ্ছেন দেশের সনামধন্য নাশিদ শিল্পিগন এবং বিশিষ্ট, লেখক, গবেষক, সাহিত্যিক জাগ্রত কবি মুহিব খান সহ উল্লেখ্যযোগ্য ব্যক্তিবর্গ। 


এ সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতপাখার পক্ষে ভোট চান এবং গাজীপুরের মাটি ও মানুষের নেতা হযরত মাওলানা গাজী আতাউর রহমান কে যেন গাজীপুরের সিটি মেয়র হিসেবে জয়ী করে তার জন্য অনুরোধ করেন ভোটারদের।  জাগ্রত কবি মুহিব খান কে দেখে অনেকেই আনন্দি। তবে বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যাক্তি হাতপাখার প্রচারনা শুরু করতে দেখে অনেকেই হতভম্ব। 


এর আগে নৌকার পক্ষে প্রচারনা করেন বাংলাদেশ চলচ্চিত্র নির্মাতা এবং বিভিন্ন মডেল তারকারা। কারণ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সবাই জয়ী হতে চায়। তাই প্রার্থীগন তাদের নিজ নিজ উদ্যোগে বিভিন্ন ভাবে তাদের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। 


ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়ের প্রার্থী গাজী আতাউর রহমান বলেন নির্বাচন সুষ্ঠ না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। তিনি আরো বলেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যে কোন লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন। গাজী আতাউর রহমান এর পক্ষে তার কর্মী সমর্থক দের সাথে কথা বলে জানা যায় তারা নিজ নিজ খরচে নির্বাচনী প্রচারনা করেন কারো কাছ থেকে একটা টাকাও খরচ নেয় না। দলকে ভালোবাসে এবং পীর সাহেব চরমোনাই এর নেতৃত্ব কে ভালোবাসেন তাই নিঃস্বার্থভাবে দলের পক্ষে কাজ করে যাচ্ছেন বলে জানান কর্মী এবং সমর্থক বৃন্দ।

আরও খবর