শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজার পৌর নির্বাচনে ১২ কাউন্সিলর প্রার্থীকে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কক্সবাজার পৌরসভার নির্বাচনে অংশ গ্রহণ করায় জেলা কৃষক দলের আহবায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা মহিলাদলের সভানেত্রী নাছিমা আকতার বকুলসহ বিএনপির ১২ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বারক্ষিত একপ্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বহিস্কৃতরা হলেন- ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জেলা মহিলাদলের সভানেত্রী নাছিমা আকতার বকুল, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহেদা আক্তার, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা বিএনপির সদস্য এস আই এম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবদলের প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবদলের সদস্য ওমর সিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা কৃষক দলের আহবায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরওয়ার ওসমান টিপু, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর শ্রমিকদলের সভাপতি আবছার কামাল, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

তবে এই ১২ প্রার্থী ছাড়াও বিএনপির আরও ৮ নেতা ভোটের মাঠে রয়েছেন। তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এরা হলেন, ২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা শাহেদুল আলম, ৪ নম্বর ওয়ার্ডে জেলা যুবদলের সদস্য মিজানুল করিম, পৌর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজুল হক, ৫ নম্বর ওয়ার্ডে শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, ৭ নম্বর ওয়ার্ডে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহেদুল হক, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামশুল আলম, ১০ নম্বর ওয়ার্ডে ছাত্রদল নেতা মো. মাইন উদ্দীন, ১২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন।

জেলা বিএনপির দফতর সম্পাদক মো. ইউসুফ বদরী ১২ জনের বহিষ্কার আদেশের সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্যদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘোষিত তফশিল মতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে। নির্বাচন ১২ জুন অনুষ্ঠিত হবে। কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে