শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

দোয়ারাবাজারে মিশ্র ফল চাষি উদ্দ্যোক্তা নুরুল ইসলাম ফালুর’ সফলতার গল্প

শুরুটা ৬ টি লিচু চারা দিয়ে। এরপর একে একে কমলা, আপেল,আঙ্গুর,কুল, আম, জামরুল, কদবেল, লেবু,তালসহ ১০০ অধিক জাতের ফল লাগিয়েছেন নিজের বাগানে। সব ফল আবাদেই পেয়েছেন সাফল্য। মিশ্র ফল আবাদ করে সফল এ কৃষক নুরুল ইসলাম ফালু (৫৫)। এখন তিনি বাগান থেকে বছরে একেক জাতের ফলই বিক্রি করেন লাখ লাখ টাকায়। ফল বিক্রি করেই তিন ছেলে ও তিন মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি স্বাবলম্বি হয়েছেন।


নুরুল ইসলাম ফালু,দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলী’র সন্তান। পাইকপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের মাঠে ফসলি জমি ও পুকুরের পারে উঁচু জমিতে বিষমুক্ত পদ্ধতিতে ফলের বাগান গড়ে তুলেছেন নুরুল ইসলাম ফালু । চার একর জমিতে গড়ে তুলেছেন আপেল,আঙ্গুর,কমলা,মালটা,সফেদা,আনারস,নাশপাতি,ডার্গন,শরিফা,শেহরি,ফল,চায়নাকমলা,লিচু,লেবু,বেল,লটকন-,কটবেল,আতাফল,আম,রামবুটান,কাঠাল,নারিকেল,পেয়ারা,বেলেম্বু,বল,জামরুল,ডালিম,করমছা,তেতুল,তাল,আমড়া,বারো মাসি কাঁঠালসহ ১০০ অধিক প্রজাতীর ফল।


নুরুল ইসলাম ফালু জানান, ১৯৯৩ সালে ৩০ বছর বয়সে ফুফুর বাড়িতে বেড়াতে জান তিনি। তখন ফুফার লাগানো ফলের বাগান দেখে আগ্রহ স্বরূপ প্রথমে ৬টি লিচু চারা রূপন করেন তিনি। পরে ধীরে ধীরে ফল চাষে আসক্ত হয়ে নিজের কয়েকশতক জমিতে আনারাস,আপেল,আঙ্গুর,মালটা,আম,কাঁঠালসহঅনেক প্রজাতীর ফল চাষ শুরু করেন। পরের বছরই গাছে ফল আসতে শুরু করে। প্রথম বছর তেমন লাভ না হলেও তারপরের বছর লাভবান হই। ফলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পলিথিনের ব্যাগ ব্যবহার করি।


তিনি আরোও বলেন, ১৯৯৫ সালে আমার বাগানে ফলের বাম্পার ফলন হয়। প্রায় প্রতিটি গাছেই প্রচুর ফল ধরেছিল। তখন পুকুরের মাছসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার ফল বিক্রি করি।এর পর থেকে প্রতি বছরই ফলের চারা ও জাত বাড়াতে থাকি এতে প্রতি বছরই লাভের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ১৩০ টি লিচু গাছসহ ১০০ প্রজাতীর অধিক ফলের গাছ রয়েছে,রয়েছে ১ শতাধিক ঔষুধি গাছ, মাছের পুকুর, হাস ও মুরগি,এখন প্রতি বছর মিশ্র ফলের বাগান থেকে প্রায় ৭-৮লাখ টাকা আয়। গত বছর বন্যার কারনে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুকুরের সব মাছ বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে।আশা করছি এবছর আয়ের মাধ্যমে গতবছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারব।

এছাড়াও ফালু মিয়া নিজ হাতে ১০ টি তাল গাছের চারা লাগিয়ে, নিজে তাল খেয়েছেন ও তাল গাছের কাট দিয়ে নিজ হাতে ঘরের ফার্নিচার তৈরি করেছেন।


তিনি কিছুটা হতাশ হয়ে বলেন, বাজারে কীটনাশক, সার সহ কৃষি কাজে ব্যবহৃত সকল জিনিসের দাম বাড়ছে। এভাবে বাড়তে থাকলে বাগানের মালিক ও কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

শুনেছি কৃষি অফিস হতে লিচু চাষিদেরকে সৌরবিদ্যুৎ দিয়ে সহযোগিতা করেন। আমরা তার দেখা পায়না। আমাদেরকে যদি সরকার সহযোগীতা করেন আমরা আরও বেশি ফল ফলাতে পারব।


উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন বলেন, নুরুল ইসলাম ফালু খুব ভালো উদ্যোগ নিয়েছেন। সবাই উদ্যোগী হলে দেশে আর বেকারত্ব থাকবে না। কৃষি বিভাগ সকল চাষিদের সহযোগীতা করতে প্রস্তুত। আমরা উনার সাথে যোগাযোগ করে উপজেলা কৃষি অফিসে আনব।ট্রেনিংয়ের ব্যবস্থা করব।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে