বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে এপ্লিকেশন অব গুগল আর্থ ইঞ্জিন ইন ফরেস্ট্রি-৩ শীর্ষক প্রশিক্ষনের সমাপনী

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের কম্পাস প্রোগ্রামের যৌথ আয়োজনে অ্যাপ্লিকেশন অব গুগল আর্থ ইঞ্জিন ইন ফরেস্ট্রি-৩ শীর্ষক ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ ২২ মে (সোমবার) শেষ হয়েছে। সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

তিনি বলেন, গুগল আর্থ ইঞ্জিন ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ফরেস্টকে বাঁচিয়ে রাখতে এই প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর হবে বলে আশা করি। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আমাদের দেশকে গ্রিন-ক্লিন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। তিনি এই প্রশিক্ষণ আয়োজনের জন্য ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের কম্পাস প্রোগ্রাম এবং প্রশিক্ষণে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের কম্পাস প্রোগ্রামের প্রজেক্ট প্রধান ড. আবু মোস্তফা কামাল উদ্দিন ও একাডেমিক এন্ড রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট মো. শামস্ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুগল আর্থ ইঞ্জিন ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রাইসা তাসনিম মাহিন, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অরণ্য গুন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. জাহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সোহাগ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমেশ্বর সিনহা, সুশীলনের ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সুমাইয়া হক মিম। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এছাড়া আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন আয়োজিত থ্রি-মিনিটস্ টক কম্পিটিশনের বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এ নিয়ে তৃতীয়বারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। প্রশিক্ষণে আর্ক জিআইএস/কিউজিআইএস, রিমোর্ট সেন্সিং এবং গুগল আর্থ ইঞ্জিন নিয়ে নানা তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও সুশীলনের মোট ৩৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আরও খবর