ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত



রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বঙ্গবন্ধুকন্যা, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বেলা ১১ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।


মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি, সরফুল হক উজ্জ্বল, শামীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল ফারুক, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব ও আল-জাহিদ প্রমুখ।

আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

১২ ঘন্টা ৫৪ মিনিট আগে